News & Notice
ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা ২০২৬!!
“প্রিয় বিদ্যালয়, প্রিয় সেই দিন, পুনর্মিলনী হোক আনন্দে রঙিন।”
সম্মানিত এলামনাই, আসসালামু আলাইকুম |
স্কুল জীবনের সেই সোনালি দিন, প্রিয় প্রাঙ্গণের অমলিন স্মৃতি আর বন্ধুত্বের অটুট বন্ধনকে আরও দৃঢ় করতে আমরা একত্রিত হচ্ছি এক আনন্দ উৎসবে। পবিত্র ঈদুল-ফিতরের আনন্দমুখর পরিবেশে আগামী ২২-০৩-২০২৬ ইঃ, রবিবার, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন-এর উদ্যোগে স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা | আসুন, শিকড়ের টানে ফিরে যাই প্রিয় প্রাঙ্গণে—বন্ধুত্ব, ভালোবাসা আর আনন্দে ভরে তুলি একটি স্মরণীয় দিন। আপনার উপস্থিতিই হবে আমাদের আয়োজনের সার্থকতা।
সাদর আমন্ত্রণে,
পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন |
মিলন মেলায় যা থাকছে:
স্মৃতি চারণ
ঐতিহ্যবাহী মেজবান
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
আকর্ষণীয় লাকি কুপন ড্র
ফটোসেশন ও আনন্দময় আড্ডা
পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি: ৩০০/- টাকা (জন প্রতি )
(৫ বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রী)।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ১৫-০৩-২০২৬
বিকাশ / নগদ নাম্বারঃ
01973 240761
ব্যাংক হিসাবঃ
*Account Name* :
Pekua Govt Model GMC Institution Alumni Association
*Account no* : 0100257796099
*Janata Bank*
New Market Branch
Chattogram.
